বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

 
রাজধানীর মধ্য বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি সমবায় সমিতির অফিসে নারী কর্মচারী মারা গেছেন। আজ সোমবার সকাল ১০টায় খ-১৪১, মধ্য বাড্ডায় সাবাস বহুমুখী সমবায় সমিতির অফিসে এ ঘটনা ঘটে। নিহত নারীর কর্মচারীর নাম মাজেদা বেগম (৪০)। 
 
বাড্ডা থানার ওসি আবদুল জলিল বলেন, 'সকাল ১০টার দিকে ওই নারী কর্মচারী অফিসের স্টিলের আলমারি পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। অফিসের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।