সবুজবাগে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

 
রাজধানীর সবুজবাগে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র ঘোষ নিহত হয়েছেন। রবিবার দিবাগত গভীর রাতে দুর্ঘটনার শিকার হন তিনি। সোমবার নিহতের লাশের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে সম্পন্ন হয়। 
 
সবুজবাগ থানার ওসি আব্দুল ফকির মণ্ডল জানান, রাত সাড়ে ১২টার দিকে বৌদ্ধমন্দির ক্রসিংয়ের সামনে দুর্ঘটনার শিকার হন বিকাশ। পরে তাকে ঢামেকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তিনি মারা যান।
 
ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।