পাকিস্তান সুপার লিগে থাকবেন ম্যাককালাম ও জনসন

পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসরে দেখা যেতে পারে সাবেক নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও অসি পেসার মিচেল জনসনকে। টুর্নামেন্টের এক ঊর্ধ্বতন কর্মকর্তার কথায় মিলেছে তেমনই আভাস।
 
ওই কর্মকর্তা জানান, তারা ইতোমধ্যেই দুই তারকার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে খেলতে পারেন ম্যাককালাম ও জনসন।
 
তবে এর আগে অক্টোবরে পিএসএল-এর খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরেই খসড়া চূড়ান্ত করা হবে। সেই তালিকা অনুসারেই বাকি প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে।