‘কলকাতায় কাজ করাটা আমার ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা’

বাংলাদেশের অনেক অভিনেতাই দেশের গন্ডি পেরিয়ে বিদেশ, বিশেষ করে ভারতে নিজের কাজের মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে। তারই ধারাবাহিকতায় সোহানা সাবা কলকাতার একটি সিনেমায় নিজের অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ারকে আরেকধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। আগামী ৩জুন সোহানা সাবা অভিনীত ষড়রিপু সিনেমাটি কলকাতায় রিলিজ হচ্ছে। এসব প্রসঙ্গ নিয়েই কথা হলো এই অভিনেত্রীর সাথে।
 
প্রথমেই অভিনন্দন, ষড়রিপু রিলিজ হচ্ছে, এ ব্যাপারে কিছু বলুন।
 
- ধন্যবাদ! ৩রা জুন কলকাতায় রিলিজ হচ্ছে ষড়রিপু। এটা একেবারেই কলকাতার সিনেমা। আমার ডিরেক্টর অয়ন চক্রবর্তি, আমি ছাড়াও এই সিনেমায় ইন্দ্রনীল, রজতাভ দত্ত, চিরঞ্জিৎ, রুদ্রনীল সহ অনেকে অভিনয় করেছে। ডিপি ছিলেন শীর্ষ রায়।
 
প্রথম সিনেমাতেই এত ভাল টিমের সাথে কাজ করলেন এবং ট্রেইলারে আপনাকে দেখা গিয়েছে আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারে অভিনয় করছেন।ব্যাপারটা কি করে সম্ভব হলো?
 
- আমি বিশ্বাস করি মানুষ যা চায়, তার সাথে সেরকমটাই ঘটে। বাংলাদেশে যে মানের সিনেমা ও ক্যারেক্টার করেছি সেরকম কিছুই করতে চাচ্ছিলাম।চমৎকার টিম,চমৎকার গল্প,চমৎকার ক্যারেক্টার,চমৎকার প্রেজেন্টেশন। এটা আমার ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা
কি করে ষড়রিপুর সাথে সংযুক্ত হলেন?
 
- একটি ফেস্টিভালে আমার সিনেমা বৃহন্নলায় আমার অভিনয় দেখে কলকাতার ডিরেক্টর অনিকেতদা আমাকে কাস্টিং করেন।তাঁর বন্ধু অয়নদাকে তিনি এই চরিত্রের জন্যে রেফার করেন।অয়নদা আমার অসংখ্য কাজ দেখেন। তারপর আমাকেই উপযুক্ত মনে করেন।
 
এই সিনেমায় আপনাকে একেবারে অন্যরকম ভাবে দেখা গিয়েছে।
 
- একজন অভিনয় শিল্পীর সবসময় চেষ্টা থাকে নিজেকে নতুন করে প্রকাশের।আমি অন্তত সেই চেষ্টাটাই করি।ষড়রিপুর রাকা চরিত্রটি তার ধারাবাহিকতাই বলতে পারেন।
আবেদনময়ী সাবা, এই লাইনটা নিয়ে কিছু বলতে চাচ্ছিলেন?
 
- শুধু এই টুকু কথাই বলতে চাই। আবেদনময়ী কথাটা ক্যারেক্টারটাকে ব্র্যাকেটে ফেলে দেয়।তবে আমার চরিত্রের ইম্পর্টেন্ট পার্ট হলো আমি সুন্দরী।আমি সুন্দর না হওয়া সত্তেও আমার ডিরেক্টর আমাকে যারপরনাই চেষ্টা করেছেন সুন্দর দেখাতে এব্যপারে আমি তার কাছে কৃতজ্ঞ।হিহিহি
 
আর কোনো সিনেমায় অভিনয় করছেন?
- দেখুন আমি আগে বলায় বিশ্বাসী নই। ষড়রিপুতে কাজ করার ৫দিন আগে সবাইকে জানিয়েছি।এরপরের বারও ৪/৫ দিন আগেই জানাবো। হিহিহি
 
ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলুন?
 
- আমি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে চাইনা। শুধু বলবো মাত্র আমার ডিভোর্স সম্পন্ন হলো। ৮মাস ধরে আলাদাভাবে ছিলাম আমরা। এই ৮মাসের পূর্বে যথেষ্ঠ কারণ ছিল একসাথে থাকার।আবার যথেস্ট কারণও আছে শত চেষ্টা করেও একসাথে না থাকতে পারার।
 ব্যক্তিগত জীবনের ভবিষ্যত পরিকল্পনা বলুন?
 
 - কোন পরিকল্পনা নেই।তবে জীবনটা সুন্দর মনে হয়। আমি ভাল আছি আর ভাল থাকতে চাই।
 আমার ভালো থাকার জন্যে আমার ফ্যামিলি,ফ্রেন্ড সব দরকার। ভালো থাকতে যদি অন্য কাউকে পাশে  দরকার হয় তো সেরকম কেউ আসতেও পারে জীবনে। কোনো সম্ভাবনা নিয়েই রিজিট থাকতে চাইনা।
 
 নতুন কিছু জানাতে চান?
 
 - জমজম মিনারেল ওয়াটার নামে একটা প্রোডাক্টের টিভকরে আসলাম কদিন টিভিসি আগে।শ্যুটিং  হয়েছে দার্জিলিং -এ।বানিয়েছের কলকাতার ফিল্ম ডিরেক্টর রুপক মজুমদার।অনেক বছর পর টিভিসি  করলাম। অনেক প্রস্তাব পাওয়া সত্তেও মাঝে করিনি। আমাকে এখানে একদম অন্যভাবে দেখা যাবে ।নিজেকে  দেখে নিজেরই মজা লাগছিল কাজের সময়।
 
 
 আপনাকে অনেক শুভকামনা নতুন কাজগুলোর জন্যে।
 - আবারও ধন্যবাদ।আমার পাশে আপনারা যেভাবে আছেন। ভবিষ্যতেও পাবো আশা করি।