টাঙ্গাইলের সখীপুরে এক বাস চালককে পুলিশের মারধরের প্রতিবাদে সোমবার সকাল থেকে ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক শ্রমিকরা।
রবিবার রাতে পৌরশহরের মুখতার ফোয়ারা চত্বরে বাস চালককে মারধর করা হয়। এর জের ধরে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকে। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়।
জানা যায়, রবিবার রাতে আশিক পরিবহনের চালক মতিউর রহমানকে ভ্রাম্যমাণ আদালত চলাকালে ফোয়ারা চত্বর বাসস্ট্যান্ডে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম গাড়ির কাগজপত্র দিতে দেরি করায় চালককে পিটুনি দেয়। এ ঘটনায় প্রতিবাদে বিক্ষুদ্ধ মালিক শ্রমিকরা সোমবার ভোর থেকেই বাস চলাচল বন্ধ রাখে।