চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে  র‌্যাব।
 
সোমবার উপজেলার গোবরাতলা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সদর উপজেলার দিয়াড় ধানইনগর গ্রামের মৃত আহম্মেদ আলী মণ্ডলের ছেলে মো. বাদল মণ্ডল (৪৫) ও একই উপজেলার দক্ষিণচরী মির্জাপুর গ্রামের মৃত সুলতান মণ্ডলের ছেলে বজলুর রহমান (৫২)। এ সময় তাদের বহনকরা প্রাইভেটকারটি জব্দ করা হয়।
 
র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এএসপি মো. সহিদার রহমান বলেন, গোপন খবর পেয়ে গোবরাতলা এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুই হাজার ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত বাদল ও বজলুরকে আটক করা হয়।