মুসলমান সম্প্রদায়ের না হয়েও ‘আসসালামু আলাইকুম’ বলে পার্লামেন্টে বক্তব্য শুরু করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। এছাড়া তিনি মসজিদে হামলায় অভিযুক্ত অস্ট্রেলীয় বন্দুকধারীর নাম আর উচ্চারণ না করার অঙ্গীকার করেছেন। খবর এএফপি’র।
মঙ্গলবার জাসিন্ডা নিউজিল্যান্ডের পার্লামেন্টে এক বিশেষ অধিবেশনে বলেছেন, এ হামলাকারীকে ‘আইনের সর্বোচ্চ সাজা’ ভোগ করতে হবে।
তিনি আরো বলেন, ‘তার এই সন্ত্রাসী কর্মকান্ডের পক্ষে সে অনেক কিছু ভাবতে পারে। কিন্তু সে কুখ্যাতি ছাড়া আর কিছুই পায়নি। তার এই জঘন্য কাজের জন্য আমি কখনোই তার নাম উচ্চারণ করব না।’
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘ সে একজন সন্ত্রাসী। সে একজন চরমপন্থী। তবে আমি যখনই তার ব্যাপারে কথা বলল, তখন তার নাম মুখে আনব না।’
নিহতদের পরিবারের লোকদের জড়িয়ে ধরে সমবেদনা জানান জাসিন্ডা। ছবি: সংগৃহীত।
আরো পড়ুন: ‘ইদায়’- এর আঘাতে মোজাম্বিকে ১ হাজার লোকের প্রাণহানির আশঙ্কা
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত শুক্রবার দুই মসজিদে ভয়াবহ হামলা চালায় ব্রেন্টন টারান্ট নামের এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী। ওই হামলায় ৫০ জন নিহত হয়।
ইত্তেফাক/এসআর