ছাতকে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই রাজন মিয়া (৩৭) নিহত হয়েছেন। আহত হয়েছে অপর ভাই সুজন মিয়া।
সোমবার দুপুরে দক্ষিণ খুরমা ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাজন মিয়া ওই গ্রামের জমির আলীর পুত্র।
জানা গেছে, গত কয়েকদিন ধরে জমির আলীর চার ছেলের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। সোমবার সকালে বড় ভাই রাজন মিয়ার সঙ্গে ছোট দুভাই সুজন মিয়া ও সাজু আলীর বাকবিতণ্ডা হয়। এ নিয়ে ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে সুজন মিয়া ও সাজু আলীর লাঠির আঘাতে মাটিতে লুটে পড়েন রাজন মিয়া। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কৈতক হাসপাতালে, পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজন মিয়া মারা যান।