ফেনীতে অপহৃত তিন শিশুকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার সন্ধ্যায় বিজিবির মাধ্যমে বিএসএফ ওই তিন শিশুকে ফেরত দেয়। এর আগে সোমবার দুপুরে ফেনীর ফুলগাজীর গীতাবাড়িয়া সীমান্তের দক্ষিণ কামাল্লার ২১৩১ নং পিলার থেকে তিন বাংলাদেশি শিশুকে ধরে নিয়ে যায় বিএসএফ।
ফেনীর বিজিবির পরিচালক লে. কর্নেল শামীম ইফতেখার জানান, সোমবার দুপুরে ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিণ কামাল্লা সীমান্ত এলাকার ২১৩১ পিলার নং দিয়ে তিন শিশু ভারতীয় সীমান্তে প্রবেশ করে। এ সময় ওই সীমান্ত এলাকায় দায়িত্বরত বিএসএফ সদস্যরা শিশু নোমান আলী, নাজিম উদ্দিন ও বিটু আহম্মেদকে আটক করে। খবর পেয়ে শিশুদের স্বজনরা গীতাবাড়িয়া সীমান্ত ফাঁড়িকে অবহিত করে। পরে ফেনীর ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্মকর্তা বিএসএফর সঙ্গে পাতাকা মিটিং শেষে শিশুদের উদ্ধার করে।