ময়মনসিংহে ডান্ডাবেড়ি নিয়ে ট্রেন থেকে লাফদিয়ে পালিয়েছে দুটি হত্যা মামলার এক আসামী । তার নাম ফারুক এলাহী খোরশেদ (৪০)।
সোমবার ঢাকা থেকে ময়মনসিংহের আদালতে হাজিরা দিতে আসার পথে রাত সোয়া ৮ টার দিকে ত্রিশাল উপজেলার ধলা রেলওয়ে স্টেশন সংলগ্ন জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিয়য়ে ময়মনসিংহ কেন্দ্রীয় করাগারের জেলার হাবিবুর রহমান জানান, রাত ৯টার দিকে একজন আসামী আমাদের কারাগারে পৌছলেও আরেকজন পালিয়েছে।
জানা যায়,ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের নায়েক শাহ আলমের নেতৃত্বে ৩ পুলিশ কনস্টেবল দুটি হত্যা মামলার আসামী ফারুক এলাহী খোরশেদ(৪০) ও অপর আসামী মাদক বিক্রেতা শাহীন (৩০) কে নিয়ে ঢাকা থেকে কমিউটার ট্রেনে ময়মনসিংহে আসছিলেন। পথে শৌচাগারে যাওয়ার কথা বলে ত্রিশালের ধলা স্টেশন সংলগ্ন জামতলা এলাকায় ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায় দুটি হত্যা মামলার আসামী ফারুক এলাহী খোরশেদ (৪০)।
এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, আমার জানামতে ফারুক এলাহী খোরশেদ ত্রিশালের একটি হত্যা মামলার আসামী।