রংপুরের আট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত ৫৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার সকাল পযর্ন্ত অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ৫৫ আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট রয়েছে।
মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।