কানাডার টরেন্টোতে দক্ষিণ এশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে। তৃতীয়বারের মতো এই উৎসবে প্রদর্শিত হয়েছে বেশ কয়টি বাংলা চলচ্চিত্র।
২২ ও ২৩ মে যথাক্রমে টরন্টোস্থ সিনেপ্লেক্স, মর্নিংসাইড এবং উডসাইড স্কোয়ার থিয়েটারে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের তিনটি এবং ভারতের চারটি বাংলা পূর্ণদৈর্ঘ্য এবং পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ ১৫টি ভাষার মোট ৮০টি চলচ্চিত্র ছিল।
এ উৎসবে যোগ দেবার জন্য বাংলাদেশ থেকে গিয়েছেন পরিচালক মোরশেদুল ইসলাম এবং পরিচালক অরুণ চৌধু্রী। ফেস্টিভ্যালে প্রদর্শিত বাংলাদেশের ছবিগুলো হচ্ছে- মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’, গাজী রাকায়াতের ‘মৃত্তিকা মায়া’ এবং প্রসূন রহমানের ‘সুতপার ঠিকানা’। এছাড়াও পরিচালক ফুয়াদ চৌধুরীর ‘ওয়ার অ্যান্ড পিস ইন হিলট্যাক্স’, অরুণ চৌধু্রীর ‘বাড়ি’, মোহন খানের ‘এন্ডল্যাস রান’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।