আড়াইহাজারে সিএনজির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ফকির বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো দুই যাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় একটি সিএনজি দিয়ে পাঁচজন যাত্রী নিয়ে ভুলতা যাচ্ছিল। এই সময় সিএনজিটি ফকির বাড়ী এলাকায় পৌঁছলে পথচারী নারীকে ধাক্কায় দিলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, গাড়িটি আটক করেছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এএম