জয়পুরহাটে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

নারায়ণগঞ্জ পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নির্যাতন ও লাঞ্চিত করার প্রতিবাদ, সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতন বন্ধ এবং এসব ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ। 
 
মঙ্গলবার সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। 
 
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার সভাপতি অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষিবিদ রেবতী মোহন মন্ডল, জেলা ছাত্র-যুব ঐক্যের সাধারণ সম্পাদক অশোক ঠাকুর, অ্যাড. নন্দ কিশোর আগরওয়ালা, অ্যাড হৃশিকেশ সরকার, রানাকুমার মন্ডল, সীতারাম সাহা, জাহাংগীর আলম, প্রমুখ।