ব্রিটেনে শরণার্থীর মর্যাদা পেলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

ব্রিটেনে শরণার্থীর মর্যাদা পেলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মেদ নাশিদ। গতকাল সোমবার নাশিদের আইনজীবী এ তথ্য জানিয়েছেন। গত জানুয়ারিতে তিনি চিকিৎসার জন্য ব্রিটেনে যান।
 
২০১৫ সালে সন্ত্রাসবাদের অভিযোগে তার ১৩ বছরের কারাদণ্ড হয়। এ নিয়ে ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে পড়ে মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামেনের সরকার। নাশিদ দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট।
 
নাশিদের আইনজীবী হাসান লতিফ বলেন, নাশিদ ব্রিটেনে রাজনৈতিক শরণার্থীর মর্যাদা পেয়েছেন। তবে শ্রীলঙ্কায় ব্রিটিশ হাইকমিশন এবং সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। এনডিটিভি।