সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় বাবা ও মেয়ে আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তুয়ারডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- তুয়ারডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম (৪৬) ও তার মেয়ে রুবিনা পারভীন (১৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শফিকুল ইসলাম বোমা বানিয়ে ধানের গোলার ভেতর রাখেন। মঙ্গলবার বাবা ও মেয়ে গোলা থেকে ধান আনতে গেলে বোমা বিস্ফোরণে তারা আহত হন। এ ঘটনার পর থেকে বাবা ও মেয়ে পলাতক রয়েছেন।
আশাশুনি থানার ওসি মুন্সি আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।