প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য প্রফেসর খালেদা একরামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার এক শোকবাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, প্রফেসর খালেদা একরামের মৃত্যুতে জাতি এক বরেণ্য শিক্ষাবিদকে হারালো। তিনি ছিলেন বুয়েটের প্রথম নারী উপাচার্য।
প্রধানমন্ত্রী প্রয়াত উপাচার্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সোমবার রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় প্রফেসর খালেদা একরাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৫।-বাসস।