বিজ্ঞাপন জগতে অভিষিক্ত হতে যাচ্ছেন চিত্রনায়িকা দীপালি আক্তার তানিয়া। নির্মাতা এস এম সালাউদ্দিনের পরিচালনায় একটি ইলেকট্রনিক্স পণ্যের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তিনি।
চিত্রনায়িকা দীপালি আক্তার তানিয়া বেশকিছু নাটকে কাজ করেছেন। এমনকি তার অভিনীত ‘বাজে ছেলে’ ছবিটি গেল ২৯ এপ্রিল সারাদেশে মুক্তি পেয়েছে। নাটক-চলচ্চিত্রে প্রশংসিত হলেও এর আগে কখনো বিজ্ঞাপনে কাজ করেননি দীপালি। হোয়াইট ব্যালেন্স প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত এই বিজ্ঞাপনটির নির্মাণ কাজ শুরু হয় মঙ্গলবার সকালে রাজধানীর কোক স্টুডিওতে।
বিজ্ঞাপনটি প্রসঙ্গে দীপালি বলেন, এখানে আমাকে ওয়াশিং মেশিনের মডেল হতে দেখা যাবে। এই প্রথম কোন পণ্যের মডেল হচ্ছি। বিষয়টি নিয়ে আমি খুব এক্সাইটেড। আশাকরি কাজটি সকলের কাছে ভালো লাগবে। এছাড়া আগামীতে ভালো মানের আরো কিছু বিজ্ঞাপনে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন দীপালি। বিজ্ঞাপনে দীপালির সহশিল্পী ওমর।