নেত্রকোনার মোহনগঞ্জে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে চাচা ও ভাতিজার মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার বড় বেথাম গ্রামের চাচা সাইকুল ইসলাম ও ভাতিজা নুরুন্নবীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, সাইকুল ইসলামের কাছ থেকে তারই ভাতিজা নুরুন্নবী বছর দেড়েক আগে ৫ শতাংশ বাড়ির জায়গা কেনেন।মঙ্গলবার দুপুর ২টার দিকে নুরুন্নবী তার কেনা ওই জায়গা তাকে বুঝিয়ে দেয়ার জন্য চাচা সাইকুল ইসলামকে বলেন। এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে তিন নারীসহ অন্তত ১৫ জন আহত হন।