ঢাবির সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে একটি স্বাস্থ্যবিমা সেবা চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর ড. কামাল উদ্দিন এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম চুক্তিতে স্বাক্ষর করেন। 
 
চুক্তির আওতায় ঢাবির চতুর্থ শ্রেণির সকল কর্মচারী ও তাদের পোষ্যগণকে গ্রুপ বিমার আওতায় গার্ডিয়ান লাইফ মৃত্যুঝুঁকিসহ স্বাস্থ্যবিমা সুবিধা প্রদান করবে।
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো- ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শহীদ আখতার হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সৈয়দ রেজাউর রহমান, রেজিস্ট্রার মো. আশরাফ উদ্দিন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী।
 
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন- হেড অব ইন্ডিভিজুয়্যাল লাইফ এম এ মান্নান, চীফ অপারেটিং অফিসার এম সাজ্জাদুল করিম এবং হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স মো. মাজহারুল ইসলাম রানাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।