ফাইনালের আগে ইনজুরিতে রোনালদো

আবারো ইনজুরির শঙ্কায় পড়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের প্রস্তুতি হিসেবে অনুশীলন করতে মাঠে নেমেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
 
কিন্তু চোট পাওয়ায় এখন তার ফাইনাল খেলা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে! অনুশীলন চলকালীন সময়ে সতীর্থ কিকো ক্যাসিলার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লাগে রোনালদো। এতে চোট পান তিনি। এদিন আর অনুশীলনই করতে পারেননি সিআর সেভেন।
 
ফলে অ্যাটলেটিকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সিআর সেভেনের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে রিয়াল শিবিরে। তবে ফাইনালের আগেই সুস্থ হয়ে মাঠে ফিরবেন বলে আশাবাদী রিয়াল।