খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জনগণের ভয়ে নির্বাচন বর্জনকারী বিএনপি-জামায়াত বিদেশি চক্রান্তকারীদের কাঁধে ভর করে অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে।
মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপোমা ইঞ্জিনিয়ার্স (আইবিএ) মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, গোটা বিশ্বের মুসলিমের শত্রু ইসরায়েলিদের সঙ্গে মিলে এদেশকে অস্থিতিশীল করতে চায় বিএনপি।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতা আসলাম চৌধুরী ছাড়া আর কারা ছিলো মোসাদের সঙ্গে চক্রান্তে তদন্ত রিপোর্ট প্রকাশ পেলেই সব তথ্য বেরিয়ে আসবে। লন্ডনে বসে কারা এই ষড়যন্ত্রে ইন্ধন দিয়েছে তা চেপে রাখা যাবে না। বিএনপি জামায়াতের সকল চক্রান্ত মোকাবেলায় ঢাকা মহানগর আওয়ামী লীগকে ইস্পাত কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে।