নগরীর জিন্দাবাজারের একটি ছাপাখানায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের বিপুল পরিমাণ লিফলেট, পোস্টারসহ ৫ জনকে আটক করে পুলিশ।
আল-মারজান শপিং সিটির তৃতীয় তলার ২০২ নম্বর কক্ষে স্টার সিলেট অফসেট প্রিন্টার্স নামক ছাপাখানায় মঙ্গলবার বিকালে এ অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ ওই ছাপাখানার দুটি কম্পিউটার জব্দ করেছে। আটককৃতরা হলেন- সাঈদ বক্ত চৌধুরী, সালমান আহমাদ, সুহেল আহমদ, মিসবাউল করিম ও মোনায়েম।
সিলেট কোতোয়ালি থানার ওসি জানান, এখান থেকে ছাপাকৃত জামায়াত-শিবিরের পোস্টার, লিফলেট দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো।