বিচারকদের জন্য ব্যাডমিন্টন কোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান বিচারপতি

 
সুপ্রিম কোর্টের বিচারকদের জন্য ইনডোর ব্যাডমিন্টন কোর্টের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবন প্রাঙ্গনে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
 

উদ্বোধনী অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ছাড়াও রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি অর্থায়নে গণপূর্ত অধিদফতর এই ব্যাডমিন্টন কোর্ট নির্মাণ করছে। এ প্রসঙ্গে হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ সাংবাদিকদের বলেন, বিচারপতিদের বিনোদনের জন্যই এই প্রকল্প হতে নেয়া হয়েছে। এতে দুটি ব্যাডমিন্ট কোর্ট নির্মাণ করা হবে। এতে ব্যায় হচ্ছে প্রায় দেড় কোটি টাকা।