মাত্রই বিয়ের ঝক্কি সেরেছেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। জম্পেশ হানিমুনও করেছেন দুইজন, তবে এখনই পরিবার বড় করার ইচ্ছা নেই বিপাশার।
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার ছেলে ভিয়ানের জন্মদিনে টুইটারে উইশ করেছিলেন বিপাশা। তাতে রাজ লিখেছেন, ধন্যবাদ, ভিয়ান জানতে চাইছে তোমরা কবে ওকে ওর একজন বন্ধু দেবে? টুইটারেই এর চটজলদি উত্তর দেন বিপাশা। তিনি টুইট করেন, এখনই নয়। আপাতত আমরাই ওর বন্ধু। ইন্ডিয়ান এক্সপ্রেস।