মঠবাড়িয়ায় উপজেলার আমরাগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় বজ্রাঘাতে আলি হোসেন শরীফ (৫৫) নামে একজন কৃষক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হাকিম শরীফের পুত্র।
বজ্রপাতের সময় কৃষক আলী হোসেন মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। বজ্রপাতে অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।