কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি) আগামী শুক্রবার খিলখিল কাজী এবং সালাহউদ্দিন আহমেদের আবৃত্তি ও সঙ্গীত সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গুলশান-১ এর ২৪ নং সড়কের ৩৫ নং বাড়িতে আইজিসিসি মিলনায়তনে এ আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান শুরু হবে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
খিলখিল কাজী বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি এবং কাজী সব্যসাচী’র কন্যা। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে খিলখিল কাজী তাঁর বাবা-মায়ের সাথে বাংলাদেশে আসেন এবং এদেশে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। অন্যদিকে, সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রবীণ সঙ্গীত শিল্পী।