বাড়ি ফেরা হলো না প্রথম ভোটার রেজওয়ানের

প্রথম বার ভোট দিয়ে আর বাড়ি ফেরা হলো না রেজওয়ান কবিরের (১৮)। নওগাঁর সাপাহারে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন রেজওয়ান। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত হন তিনি। 

রেজওয়ান উপজেলার আইহাই ইউপির ৪নং ওয়ার্ডের সাইদুর রহমানের ছেলে। তিনি রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিভাগে লেখাপড়া করছিলেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মার্চ) ভোট শেষে বিকেলে রেজওয়ান মোটরসাইকেল যোগে গৌরীপুর গ্রামে তার নিজ বাসায় ফিরছিলেন। রাস্তায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনি বুকে ও মাথায় আঘাত পান। 

আরো পড়ুন: যে কাউকে হারাতে পারি, আফগানিস্তানের হুঙ্কার

তাকে উদ্ধার করে সাপাহার হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি এবারে প্রথম ভোটার হয়ে ভোট দিতে বাড়ি এসেছিলেন। 

ইত্তেফাক/অনি