চার্লেস্টন চার্চে হামলাকারীর মৃত্যুদণ্ডাদেশ

 
চার্লেস্টন চার্চে বন্দুক হামলা চালিয়ে ৯ জনকে হত্যার দায়ে ডেলান রুফকে (২২) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। দেশটির অ্যাটর্নি জেনারেল লরেত্তা লিঞ্চ বলেন, তার অপরাধের প্রকৃতি ও ফলাফলকে বিবেচনায় এনে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে।
 
দক্ষিণ ক্যারোলিনার আফ্রো-আমেরিকান চার্চে অনুষ্ঠিত এক বাইবেল পড়ার সভায় উপস্থিত হন ডেলান। বেশ কিছু সময় সে বাইবেল পাঠ শোনে এবং তারপর হঠাৎ করেই বন্দুক বের করে গুলি করা শুরু করে। এ সময় সেখানে উপস্থিত আফ্রিকান বংশোদ্ভূত ৯ জন মারা যায়। এই ঘটনায় ডেলানের ওপর ঘৃণা ছড়ানোর অপরাধ, ধর্ম পালনে বাধা দান এবং আগ্নেয়াস্ত্র পরিবহনসহ ৩৩টি অভিযোগ আনা হয়।
 
পুলিশ তার জিজ্ঞাসাবাদ শেষে জানায়, 'হোয়াইট সুপারমেসিস্ট' (সাদা আধিপত্যবাদী) মতবাদে বিশ্বাসী ছিল সে। আর সে কারণেই 'কালো' বর্ণের মানুষদের প্রতি ঘৃণা থেকে সে এই আক্রমণ চালায়।
 
উল্লেখ্য, এই ঘটনায় মারা যাওয়া রেভরেন্ট ক্লেমেন্টা পিনকনির মৃত্যুতে শোক জানাতে বারাক ওবামা সহ কয়েক হাজার মানুষ সমাবেত হয়েছিল। বিবিসি।