জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো ছাত্রলীগ। বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফয়সল আমীনসহ আরো অনেকে।
এ সময় শ্রদ্ধা নিবেদন শেষে কাজী নজরুল ইসলামকে স্মরণ করে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি সাইফুর রহমান সোহাগ। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার শ্রদ্ধা নিবেদন করলে তাদের সঙ্গে মোনাজাতে শামিল হয় ছাত্রলীগ।