টঙ্গীতে পুলিশের সোর্স খুন, আসামি ১৪

গাজীপুরের টঙ্গীতে পুলিশের সোর্স কুতুব উদ্দিন খুনের ঘটনায় মামলা হয়েছে।
 
মঙ্গলবার রাতে নিহতের বাবা মো. হাবিবুর রহমান ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে মামলাটি করেন।
 
পুলিশ জানায়, আসামিরা টঙ্গীর আমতলী এলাকার বাসিন্দা ও মাদক কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
 
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে টঙ্গীর টিঅ্যান্ডটি মোড় বাজার এলাকায় পুলিশের স্থানীয় সোর্স কুতুব উদ্দিনকে কুপিয়ে জখম করার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।