ছাগলনাইয়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

 
পৌরসভা নির্বাচনে ফেনীর ছাগলনাইয়ায় একটি কেন্দ্রে অনিয়মের অভিযোগে বেশ কিছু ব্যালট পেপার বাতিল করেছেন প্রিজাইডিং কর্মকর্তা। এছাড়া ভোট জালিয়াতি ও এজেন্টদের ঢুকতে না দেয়ার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিতে মেয়র প্রার্থী।
 
বুধবার বেলা ১১টার দিকে বিএনপির প্রার্থী মো. আলমগীর ভোট বর্জনের ঘোষণা দিয়ে অভিযোগ করেন, দশটি কেন্দ্রের কোনোটিতেই বিএনপির এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। তিনি ও তার সমর্থকেরা কেউ ভোট দিতে পারেননি।
 
নৌকার প্রার্থীর লোকেরা আমার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিয়েছে।
 
এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মোহাম্মদ মোস্তফা নৌকা প্রতীক নিয়ে এবং ইসলামী আন্দোলনের রহমত উল্লাহ হাত পাখা প্রতীক নিয়ে লড়ছেন।
 
ছাগলনাইয়া পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আমজাদ হোসেন জানিয়েছেন, অনিয়মের কারণে সিল মারা ৭০টি ব্যালট বাতিল করা হয়েছে।