জয়কে অপহরণ চেষ্টা মামলা

হাইকোর্টে শফিক রেহমানের জামিন আবেদন

 
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের জামিন চেয়ে আবেদন করেছেন সাংবাদিক শফিক রেহমান। 
 
বুধবার বিচারপতি  এ কে এম আসাদুজ্জামানের ডিভিশন বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে। 
 
এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই মামলায় শফিক রেহমানের জামিন নামঞ্জুর করে। নিম্ন আদালতের এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন।
 
গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে ডিবি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শফিক রেহমানকে দুদফায় ১০ দিনের রিমান্ডে নেয় ডিবি।