'বাড়ছে প্রবৃদ্ধি, কম‌ছে কর্মসংস্থান'

 
বেসরকা‌রি গ‌বেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) জানায়, ২০১৫-১৬ অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়লেও কর্মসংস্থান বাড়েনি। এই ধারা আগামী ২০১৬-১৭ অর্থবছরেও অব্যাহত থাকবে।
 
বুধবার রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে বাংলাদেশ অর্থনীতি ২০১৫-১৬  ‘তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংস্থা‌টির রিসার্চ ফে‌লো তৌ‌ফিকুল ইসলাম খান এ তথ্য জানান।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত দুই বছরেই (২০১৩-২০১৫) শিল্পখাতে ১২ লাখ কর্মসংস্থান কমেছে, যা শিল্পখাতে মোট কর্মসংস্থানের ১৩ দশমিক ৪ শতাংশ।