শুরুটা ছিল বেশ বন্ধুত্বের। মরিনহোর সহযোগী হিসেবে ৪ বছর কাজ করেছিলেন পেপ গার্দিওলা। কিন্তু বিপত্তিটা বাধল তারপর। গার্দিওলা বার্সার কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে হোসে মরিনহোর সঙ্গে সম্পর্কের তিক্ততা শুরু। আর সেটা যুদ্ধে পরিণত হয় যখন লা লিগায় বার্সার রাইভাল ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন মরিনহো।
দীর্ঘ চার বছর এই দুই কোচের লড়াই দেখার সৌভাগ্য হয় বিশ্বের অন্যতম সেরা দুই ক্লাবের হয়ে। কেউ কাউকে ছাড় না দেয়ার মনোভাব থেকে খেলা এই দুটি ক্লাবের ইতিহাসে বেশ উজ্জ্বল হয়ে জ্বলবে হোসে মরিনহো এবং পেপ গার্দিওলার নাম।
এই লড়াকু দুই কোচ আবারো মুখোমুখি হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল)। তাও রাইভাল দুই ক্লাবের হয়ে! খুব খারাপ সময় কাটানো ম্যানচেস্টারের এই দুই রাইভালের দায়িত্ব নিয়ে আবারো হয়ত নতুন এক ফুটবল যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব। হোসে মরিনহো যোগ দেবে ইপিএলের ঐতিহ্যবাহী দল ম্যানচেস্টার ইউনাইটেডে। আর তার রাইভাল ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন পেপ গার্দিওলা।
তাদের হাত ধরে আবারো ইপিএলের শীর্ষস্থানের লড়াইয়ে মজতে পারবেত ক্লাব দুটি?