নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে।
গ্রামবাসী ও পুলিশ জানায়, বুধবার ওই গ্রামের বুলবুল মিয়ার বাড়ির সেফটিক ট্যাংকের ভিতর থেকে সেন্টারিংয়ের মালামাল বের করতে যায় নির্মাণ শ্রমিক কেন্দুয়া উপজেলার শিবপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে জয়নাল (২৫) এবং একই উপজেলার হাসুয়ারি গ্রামের লতু মিয়ার ছেলে সোহাগ (৩০)। এ সময় তার সেফটিক ট্যাংকের ভিতরে বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফ উদ্দিন আহম্মেদ মৃত ঘোষণা করেন।
মদন থানার এসআই মাহফুজুর রহমান জানান, বাড়ির মালিক বুলবুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।