মমতার শপথ অনুষ্ঠানে যাচ্ছেন শিল্পমন্ত্রী

 
ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদলে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।
 

গত ১৯ মে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফল প্রকাশের পর বিপুল গরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতায় ফিরেছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। আগামী শুক্রবার তার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।