আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত এক

নওগাঁর আত্রাইয়ে ভটভটি উল্টে নুরুল ইসলাম (৬০) নামে এক গুড়া ব্যবসায়ী নিহত হয়েছেন।
 
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার  বর্জপুর মোড় এলাকায় তাঁতিপুকুর সেতুর কাছে এ দুর্ঘটনাটি ঘটে।নুরুল ইসলাম উপজেলার মিরাপুর গ্রামের মৃত বাদেশ প্রামানিকের ছেলে।
 
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বদরুদোজ্জা জানান, নুরুল ইসলাম উপজেলার ভবানীপুর বাজার থেকে গুড়া কিনে ভটভটি যোগে আত্রাই যাচ্ছিলেন। তাঁতিপুকুর সেতুর কাছে ভটভটির একটি চাকা গর্তে পড়ে ভটভটি উল্টে যায়। এ সময় নুরুল ইসলাম চাপা পড়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।