ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলে বহিরাগতরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার দুপুর ২টার দিকে পুলিশ প্রশাসন ও গোয়েন্দা বাহিনীর সহায়তায় এ তল্লাশি অভিযান পরিচালিত হয়।
সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. আশরাফুল আলম বলেন, ‘সাদ্দাম হোসেন হলে বহিরাগত অবস্থান করেছে এমন সংবাদের ভিত্তিতে হলের উত্তর ও দক্ষিণ ব্লকে তল্লাশি চালানো হয়। কোন কক্ষেই কোন রকম অস্ত্র পাওয়া যায়নি। তবে একটি কক্ষ থেকে শিবিরের দুটি দলীয় ব্যানার পাওয়া গেছে। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড.মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা।