জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বের (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২৯ মে বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২ জুন রাত ১২টা পর্যন্ত চলবে।
যে সব শিক্ষার্থী ১ম ও ২য় মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি অথবা ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পাননি, ভর্তি বাতিল করেছেন, ২য় পর্যায়ে নতুন করে প্রাথমিক আবেদন করেছেন এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক উক্ত প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়তা প্রদান করা হয়েছে সে সব শিক্ষার্থী ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে পাওয়া যাবে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।
ভর্তির আবেদনের সময় বৃদ্ধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এম এএস, এডভান্সড এম বি এ, এম ফিল ও পিএইচডি, প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে।