সাতক্ষীরা শহরে ঝড়ে নারিকেল গাছ চাপা পড়ে তানভীর (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের কাটিয়া সরকারপাড়ায় এ ঘটনা ঘটে। তানভীর ওই এলাকার আলম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বিকালে হঠাৎ প্রচণ্ড বেগে ঝড় ওঠে। এ সময় শিশু তানভীরসহ অনেকেই তাদের বাড়ির পাশে আম কুড়াতে যাই। এ সময় একটি নারিকেলগাছ ভেঙে পড়ে ঘটনাস্থলেই তানভীর নিহত হয়।