দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে এদিন লেনদেনও কমেছে।
ডিএসইতে বুধবার ৩১৩ টি কোম্পানির ১০ কোটি ৮০ লাখ ৪৪ হাজার ৭১৪ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৭৬ কোটি ৮২ লাখ ৩৩ হাজার ৫৭৮ টাকা। যা আগের দিনের চেয়ে ১৫ কোটি ৩৩ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৮.০৩ পয়েন্ট কমে ৪৩৬৬.০৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১১.৭৫ পয়েন্ট কমে ১৬৯৩.০১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ৫.১৪ কমে ১০৬৮.৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৩ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭২ টির, কমেছে ১৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো : শাহাজীবাজার পাওয়ার, এমজেএল বিডি, ডরিন পাওয়ার, খান ব্রাদার্স পিপি, ফ্যামিলি টেক্স, ওরিয়ন ইনফিউশন, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস ও বিএসআরএম লিঃ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এশিয়া প্যাসেফিক ইন্সুঃ, ফনিক্স ইন্সুঃ, জাহিন টেক্স, আইসিবি ১ম এনআরবি, ফ্যামিলি টেক্স, ইস্টার্ন কেবলস, তসরীফা ইন্ডাঃ, এটলাস বাংলা, সিএনএ টেক্স ও এপেক্স স্পিনিং।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এমজেএল বিডি, মডার্ন ডাইং, রহিমা ফুড, বিজিআইসি, এশিয়া ইন্সুঃ, ফনিক্স ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, যমুনা ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুঃ ও কন্টিনেন্টাল ইন্সুঃ। খবর- বাসস।