আরো ১০ বিলিয়ন ইউরো ঋণ পাচ্ছে গ্রিস

অর্থনৈতিক দায়মুক্তির জন্য আন্তর্জাতিক দাতাদের কাছ থেকে আরো ১০ দশমিক ৩ বিলিয়ন ইউরো ঋণ সুবিধা পেতে যাচ্ছে গ্রিস। বুধবার ব্রাসেলসে দাতাগোষ্ঠির সঙ্গে বৈঠকের পর এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর করেছে দেশটি।
 
অন্যদিকে গ্রিসকে দায়মুক্ত করতে ইউরো জোনের অর্থমন্ত্রীরা ঋণের টাকা ফেরতের সময়সীমা বৃদ্ধি এবং সুদের হার কমানোর ব্যাপারে সম্মত হয়েছেন। আগামী জুলাই মাস নাগাদ এই ঋণ পরিশোধের সময় নির্ধারিত আছে। গ্রিক সরকারের কাছ দাতা সংস্থার ৩০০ বিলিয়ন ইউরোরও বেশি পাওনা রয়েছে। যা দেশটির বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধির (জিডিপি) প্রায় ১৮০ ভাগ।
 
গ্রিসের ঋণমুক্তির বিষয়টি নিয়ে বেশ ইউরোজোন নেতাদের কাছে বেশ বিব্রতকর অবস্থায় আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফ তাদেরকে দায়মুক্তির সুযোগ দিতে চাইলেও জার্মানি বরাবরই এর বিরোধিতা করে আসছে। কিন্তু ব্রাসেলসে এই চুক্তি স্বাক্ষরের পর গ্রিসের ঋণমুক্তির ব্যাপারে আইএমএফ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
 
এ প্রসঙ্গে ইউরোজোনের ১৯ মন্ত্রী জানান, গ্রিসের অর্থনৈতিক সংস্কার এবং এ বিষয়ে বেশকিছু পরিবর্তনের ডাক দেয়ায় এই চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। সূত্র: বিবিসি