নরসিংদীর রায়পুরা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী জামাল মোল্লা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার ওই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিনি পেয়েছেন ৮ হাজার ৯৪১ ভোট। তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনীত বর্তমান মেয়র আব্দুল কুদ্দুস পেয়েছেন ৪ হাজার ৫৫১ ভোট।