নাভারনে অস্ত্রসহ যুবক গ্রেফতার

শার্শা  উপজেলার  নাভারণ বাজার  থেকে বুধবার  দুপুরে ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ রুবেল (২৬) নামে এক  যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  আটক রুবেল শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের রফিকের ছেলে।
 
শার্শা থানা পুলিশ  জানান, দুপুরে নাভারন সাতক্ষীরা মোড় এলাকায় রুবেল ঘোরাফেরা করছিল। এ সময় সেখানে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়। পরে তার শরীর তল্লাশী করে ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার  করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে।