ভিয়েতনামে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ভিয়েতনাম সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বারাক ওবামা এ ঘোষণা দেন।
ওবামা বলেন, ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। ওবামা এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তির সঙ্গে টেক্কা দিতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও দাবি করেন।
কমিউনিস্ট রাষ্ট্র ভিয়েতনামকে ঘোরতর শত্রু হিসেবে বিবেচনা করত যুক্তরাষ্ট্র।
এর আগে সোমবার ভিয়েতনামের প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে কমিউনিস্ট নেতা হো চি মিনের মূর্তির সামনে ত্রান দাই কুয়াংয়ের সঙ্গে ওবামা হাত মেলান। সূত্র: এএফপি