নোয়াখালী ও সেনবাগে আওয়ামী লীগের প্রার্থীরা মেয়র নির্বাচিত

নোয়াখালী ও সেনবাগ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
 
নোয়াখালী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শহিদ উল্যাহ খাঁন সোহেল পেয়েছেন  ২৮ হাজার ৪৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী  বিএনপি প্রার্থী হারুনুর রশিদ আজাদ ৫ হাজার ৯৯৮ ভোট পেয়েছেন।  রাত সোয়া ৮টার দিকে রিটার্নিং অফিসার সুব্রত কুমার দে এ ফলাফল ঘোষণা করেন।
 
অন্যদিকে সেনবাগ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র আবু জাফর টিপু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু নাছের দুলালকে ৮০৪ ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র আবু জাফর টিপু ৩ হাজার ৮৯০ ভোট ও আবু নাছের দুলাল ৩ হাজার ৮৬ ভোট পেয়েছেন। রাত সাড়ে ৮ টায় রিটার্নির অফিসার মো. মনির হোসেন এ ফলাফল ঘোষণা করেন।