কক্সবাজারের টেকনাফ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. ইসলাম।
বুধবার রাত সাড়ে ৮টায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন এ ফলাফল জানান। নৌকা প্রতীক নিয়ে ইসলাম পেয়েছেন নয় হাজার ৬০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারুক বাবুল নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪০৮ভোট। টেকনাফ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩১৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৯৫৬ জন এবং নারী ভোটার ৬ হাজার ৩৫৮ জন।