আমি রিয়ালে থাকতে চাই : রোনালদো

 
চুক্তি নবায়ন করে রিয়াল মাদ্রিদে থাকতে চান বলে জানালেন ক্লাবটির পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এ সময় তিনি অন্য ক্লাবগুলোর উদ্দেশ্য বলেন, অন্য ক্লাবগুলো (আমাকে পাওয়ার বিষয়) ভুলে যেতে পারে।
 
চলতি মৌসুমের শুরু থেকে রোনালদোর দল ছাড়া নিয়ে গুঞ্জন চলছিল। বিশেষত ফ্রান্সের ক্লাব পিএসজিতে তার যোগ দেয়ার বিষয়টি নিয়ে চলেছে প্রচুর 'প্রপাগাণ্ডা'। আর এ সব কিছুকে নাকচ করে দিয়ে বুধবার স্পেনের এক টিভিকে রোনালদো বলেন, আমাকে নতুন চুক্তির প্রস্তাব দেয়াটা রিয়াল মাদ্রিদের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হবে। আমি এখানে থাকতে চাই, এখানে আমার অনেক ভালো ও খারাপ মুহুর্ত আছে। চার বছর আগে আমি এখানে ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো আছি।
 
২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগাসহ মোট সাতটি শিরোপা জেতা রোনালদোর সঙ্গে ২০১৩ সালে চুক্তির মেয়াদ বাড়ায় রিয়াল। বর্তমান চুক্তি অনুযায়ী সান্তিয়াগো বার্নে ব্যুতে ২০১৮ সাল পর্যন্ত থাকবেন তিনি।