নাটোরে নারীর মাথাবিহীন লাশ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আমবাগান থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মাথাহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার সকালে মস্কক বিহীন লাশটি উদ্ধার করা হয়।
 
বাগাতিপাড়া থানার ওসি আমিনুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় চকপাড়া গ্রামের একটি আমবাগানের পাশের গর্তে  লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ওই সময় তার পরনে ছিল সাদা-কালো ম্যাক্সি। বয়স ৩০-৩৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
 
আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি আরো জানান।